ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ : আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন ইউএনও শাহ জহুরুল হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর, সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আরিফুল ইসলাম, পাথরেরচর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার নাজিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রতন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান, পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম মো. নাফিজ হোসেন, দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার অব্দুল বাতেন এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি শ্যামল চন্দ প্রমুখ।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইউএনও শাহ জহুরুল হাসান জানান, দেওয়ানগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলার উন্নতি বজায় রাখতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত কয়েক মাসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকাসক্ত ও মাদক কারবারিদের সাজা দেওয়ার পাশাপাশি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে রয়েছে।

এ ছাড়া আসন্ন দুর্গাপূজা উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, পূজা উৎসব চলাকালে সব পূজামণ্ডপে কড়া নজরদারি রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে উৎসবকালীন সময়ে যাতে বিদ্যুতের কোনো ঘাটতি বা বিভ্রাট না ঘটে, সেই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশ নেন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৩৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬