ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

জামালপুর : তথ্য অধিকার দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। ছবি : বাংলারচিঠিডটকম

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।

২৮ সেপ্টেম্বর, সোমবার সকালে দিবসটি উপলক্ষ্যে সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুরের সহযোগিতায় মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।

এদিন সকালে শহরের ফৌজদারি মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সেখান থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়র সম্মেলন কক্ষে আলোচন সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফসানা তাসলিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। এছাড়াও সিনিয়র তথ্য কর্মকর্তা জালাল উদ্দীন, সনাক জামালপুরের সভাপতি শামীমা খান, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসাইন, ইয়েস দলনেতা আবৃত্তি আমিন ইভাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সভায় জেলার ৯০টি ওয়েব পোর্টালের উপর পরিচালিত গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসাইন। অফিস প্রধান, কর্মকর্তা-কর্মচারী, সিটিজেন চার্টার বা সেবাসমূহ, দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তার তথ্যসহ সাতটি বিষয়ের উপর এসব পোর্টালের পর্যবেক্ষণ তুলে ধরা হয়।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে বের করা হয় শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

প্রতিবেদনে বলা হয়, সাতটি বিষয়ের মধ্যে কর্মকর্তা-কর্মচারী, সেবাসমূহের তথ্য, দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তাসহ পাঁচটি বিষয়ের তথ্য হালনাগাদকরণ গত বছরের তুলনায় কমেছে। তবে অফিস প্রধান ও যোগাযোগের ক্ষেত্রে দুটি বিষয়ের তথ্য হালনাগাদ গত বছরের তুলনায় বেড়েছে। ৯০টি পোর্টালের মধ্যে ৩১টিতে ৫০ শতাংশের কম তথ্য হালনাগাদ রয়েছে। আর ৫০ শতাংশের বেশি তথ্য হালনাগাদ রয়েছে ৫৯টি পোর্টালে। চারটি পোর্টালে শতভাগ তথ্য থাকলেও ছয়টি পোর্টালে কোনো তথ্য নেই। এছাড়াও এসব পোর্টালের আরও অন্যান্য দিক তুলে ধরে কিছু সুপারিশ করা হয়।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নে সঠিক তথ্য প্রদানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে আন্তরিক হতে হবে। পাশাপাশি জিডিটাল যুগে অপতথ্য ও ভুল তথ্যের মাধ্যমে গুজব ছড়িয়ে বিভ্রান্তির বিষয়ে সচেতন হতে হবে। সরকারি প্রতিষ্ঠানের ওয়েব পোর্টাল হালনাগাদের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

আপডেট সময় ১০:৩১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬