ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুর : বক্তব্য রাখেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় শীর্ষক সামাজিক সম্প্রীতির ভূমিকা বিষয়ক আলোচনা সভা ২৭ সেপ্টেম্বর, রবিবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এই আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন  আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম, সদর থানার পরিদর্শক মো. নাজমুল, হাসিল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মো. নুরুল ইসলাম, ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কর্নেল রশিদুল ইসলাম, জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফি, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কাজী মসিউর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম প্রমুখ।

সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে এই ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, স্কুল প্রতিষ্ঠানগুলোতে আরও শিক্ষার মান বাড়ানো, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং খেলাধুলায় মনোযোগী হওয়ার জন্য শিক্ষকদের ভূমিকা রাখতে হবে।

একই স্থানে জামালপুর সদর উপজেলার ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া আলাদা একটি অনুষ্ঠানে জামালপুর সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের পক্ষ থেকে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৪৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬