ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

দেওয়ানগঞ্জ : সাবেক সংস্কৃতিমন্ত্রীর পিএস আওয়ামী লীগনেতা রেজাউল করিম। ছবি :  বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৭ সেপ্টেম্বর, রবিবার দুপুরে পৌরশহরে অভিযান চালিয়ে তাকে আটক করে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।

রেজাউল করিম সাবেক সংস্কৃতিমন্ত্রী ও জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ব্যক্তিগত সহকারীর (পিএস) দায়িত্ব পালন করেছেন।

​পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বে দায়ের করা একটি নাশকতা মামলায় অভিযান চালিয়ে ২৭ সেপ্টেম্বর দুপুরে তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এই প্রতিবেদককে বলেন, নাশকতা মামলার আসামি হিসাবে রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

আপডেট সময় ১০:৩১:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬