ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

জামালপুর : সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপির জাতীয় নির্বাহী কমটির সহ সাংগঠনিক সম্পাদক জামালপুর- (সদর) আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, ৫ আগস্টের পট পরিবর্তনের পরে বাংলাদেশে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হয়েছে সেই স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াতে ইসলামী। তারা স্বাধীনতার বিরুদ্ধে থাকার কারণে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ছিল। ৫ আগস্টের পট পরিবর্তনের কারণে রাজনৈতিকভাবে রাজনীতি করার সুযোগ পেয়েছে। বিরোধী দলের আসনে বসার সুযোগ পেয়েছে। কিন্তু তারা যদি পতিত স্বৈরাচারের সাথে আঁতাত করে তবে স্বাধীনতা বিরোধী শক্তি এই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাবে না। তাদের রাজনীতি নিষিদ্ধ করার দাবি বাংলাদেশে কার্যকর করা হবে।

২২ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকালে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে জামালপুর জেলা বিএনপি আয়োজিত  কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিগত ১৫-১৬ বছর আওয়ামী লীগ এই দেশকে ধ্বংসের শেষ প্রান্তে এনে দাঁড় করিয়েছে। অর্থনীতির লুটপাটের মধ্য দিয়ে বাংলাদেশকে পঙ্গু করা হয়েছে। দলীয়করণের মধ্য দিয়ে প্রশাসনকে আওয়ামী লীগের দলীয় প্রশাসন করা হয়েছে। যার নজির আপনারা এখনও দেখেছেন।

জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটনের সভাপতিত্বে জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন।

জনপ্রিয় সংবাদ

মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

আপডেট সময় ১১:১৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬