ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন

শেরপুর : জেলা যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ঘোষিত পাঁচ সদস্যের ওই কমিটিতে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আতাহারুল ইসলাম আতাকে সভাপতি এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শওকত হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্য নেতৃবৃন্দ হচ্ছেন জ্যেষ্ঠ সহ-সভাপতি মবিনুজ্জামান মিল্টন, যুগ্মসাধারণ সম্পাদক আসাদুজ্জামান মানিক ও সাংগঠনিক সম্পাদক হাশেম আহমেদ সিদ্দিকী বাবু।

২০ সেপ্টেম্বর, রবিবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এই কমিটির অনুমোদন দেন। কেন্দ্রীয় যুবদলের যুগ্মসাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে শেরপুর জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে ২০ সেপ্টেম্বর বিকালে নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে জেলা শহরে এক বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের উদ্যোগে শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। মিছিলে থানা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক যুবদল নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। মিছিল শেষে নেতা-কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

পরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক শেরপুর জেলা যুবদলকে গ্রুপিং লবিংয়ের উর্ধ্বে থেকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য জনগণের কল্যাণে ও রাষ্ট্রের উন্নয়নে জেলা যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে। একই সাথে যেকোনো ধরণের সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সংগঠনকে সুসংগঠিত রাখার অঙ্গীকার প্রকাশ করেন তারা।

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন

আপডেট সময় ১০:৪৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬