ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুর উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ মাদারগঞ্জে ডোবায় পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা

সরিষাবাড়ী : শিশু বলাৎকারকার মামলার আসামি মাসুদ রানা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দুই ছেলে শিশুকে বলাৎকার ধর্ষণের অভিযোগে মাসুদ রানা নামে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার পর থেকে মাসুদ রানা পলাতক রয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার এলাকার দুদু মিয়ার ছেলে মাসুদ রানা প্রতিবেশীর দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক ছেলে শিশুকে গত তিন মাস ধরে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে বলাৎকার করে আসছিলেন। ২২ আগস্ট, শনিবার বিকালে ওই শিশুর এক ছেলে বন্ধুকে ঘরে ডেকে নিয়ে চেয়ারে বসিয়ে একইভাবে ধর্ষণের চেষ্টা চালান মাসুদ রানা। এই সময় শিশুটি চিৎকার দিয়ে ঘর থেকে দৌড়ে পালিয়ে নিজ বাড়িতে চলে যায়। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।

​এই ঘটনায় ভুক্তভোগী শিশুদের পরিবারের পক্ষ থেকে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। পুলিশ অভিযোগটি গুরুত্বের সাথে আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করেছে। ভুক্তভোগীদের পরিবার ও এলাকাবাসী মাসুদ রানাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

​সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন এই প্রতিবেদককে বলেন, অভিযোগ পাওয়ার পর ২৯ আগস্ট, শনিবার থানায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী শিশুদের ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলাটির আসামি মাসুদ রানাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।

জনপ্রিয় সংবাদ

যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা

আপডেট সময় ০৯:৫৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬