ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাছরাঙা টিভি চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জামালপুর : কেক কাটেন প্রধান অতিথি সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

টেলিভিশন চ্যানেল মাছরাঙার ১৫ বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে কেক কাঁটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই, বৃহস্পতিবার রাতে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সংবাদ মাধ্যমগুলো। বর্তমানে স্যাটেলাইট চ্যানেলগুলো সেই ক্ষেত্রে অনেক বেশি দেখা যাবে। আমরা দীর্ঘ ১৭ বছর কৃতিত্বের সাথে আন্দোলন সংগ্রামের পরে ফ্যাসিস্টের পতন ঘটিয়ে, স্বৈরাচারের পতন ঘটিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার আমরা পেয়েছি।আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আজকে বিএনপি সরকার গঠন করেছে।

তিনি আরও বলেন, মাছরাঙ্গা টেলিভিশন ১৫ বছর পেরিয়ে ১৬ বছরে পদার্পণ করছে। আগামী দিনের যাত্রা আরও বেশি সমৃদ্ধ হবে দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে আরও বেশি সমৃদ্ধশালী হয়ে কাজ করবে সেই প্রত্যাশা করছি। এতে স্বাগত বক্তব্য রাখেন মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান।

জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক সাযযাদ আনসারী,  জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, সহ-সভাপতি মো. লিয়াকত আলী, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, প্রমুখ।

আলোচনা সভা শেষে কেক কাটেন প্রধান অতিথি সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

মাছরাঙা টিভি চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট সময় ১০:৩৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬