ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বিয়ের তিনদিন পর ধর্ষণ মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সরিষাবাড়ী : সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বর নাহিদের মা। ছবি : বাংলারচিঠিডটকম

আইন ও ধর্মীয় রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মাত্র তিনদিনের মাথায় বর মানিক ওরফে নাহিদ ও তার আত্মীয় স্বজনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘ধর্ষণ মামলা’ দায়েরের অভিযোগ উঠেছে। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের চর হরিপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

২১ জুন, রবিবার দুপুরে ভুক্তভোগীর নিজবাড়ী চর হরিপুর গ্রামে এই মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে এক সংবাদ সম্মেলন আয়োজন করে ভুক্তভোগীর পরিবার।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাহিদের মা বলেন, ২১ মে, বৃহস্পতিবার পারিবারিক সম্মতি ও কাজির মাধ্যমে নাহিদ ও ফারজু আক্তার রিতুর বিয়ে নিবন্ধন হয়েছে। অথচ সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নাহিদের ছবি ব্যবহার করে বিয়ের ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি। একই সাথে অবিলম্বে এই মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং পর্দার আড়ালে থাকা ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলন বরের পরিবারের সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

বিয়ের তিনদিন পর ধর্ষণ মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৯:৫০:৩২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬