ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত
ব্র্যাক ব্যাংকের সহায়তায়

জামালপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করল তরুপল্লব

জামালপুর : জামালপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় তরুপল্লবের বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

সবুজায়নের লক্ষ্যে জামালপুর মেডিকেল কলেজের ক্যাম্পাসে ৪ জুন, বৃহস্পতিবার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন জামালপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মো. আবুল কালাম আজাদ।

এ সময় অন্যান্যের মধ্যে বিশিষ্ট সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া, প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর, তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকারম হোসেন, মুক্তিসংগ্রাম যাদুঘরের ট্রাস্টি হিল্লোল সরকার, জামালপুর মেডিকেল কলেজের ডাঃ তাজুল ইসলাম, ডাঃ মোহাম্মদ মাহবুবে মুস্তফা, ডাঃ মাহমুদুল হাসান, সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, ব্র্যাক ব্যাংকের শাখা ব্যবস্থাপক ফরিদুল ইসলামসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। ।

ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় তরুপল্লব নামে একটি পরিবেশবাদী সংগঠন এ বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করে। জামালপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে ফুল, ফল, ওষুধিসহ সৌন্দর্যবর্ধন জাতীয় এক হাজার দেশীয় গাছের চারা রোপণ করা হয়েছে।

জামালপুর মুক্তিসিংগ্রাম জাদুঘর এই মহৎ প্রকল্পটি বাস্তবায়নে সহায়ক প্রতিষ্ঠান হিসাবে দায়িত্ব পালন করছে।

জামালপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মো. আবুল কালাম আজাদ ব্র্যাক ব্যাংক এবং প্রকৃতিপ্রেমী সংগঠন তরুপল্লবের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা আমাদের দেশে বৃক্ষরোপণের বিকল্প নেই।

তিনি বলেন, এ মহৎ উদ্যোগের ম্যাসেজ সর্বত্র ছড়িয়ে দেওয়া উচিৎ। তিনি দেশের অন্যান্য মেডিকেল কলেজগুলোতে বিষয়টি নিয়ে শেয়ার করবেন বলে আশ্বস্ত করেন।

তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকারম হোসেন বলেন, ব্র্যাক ব্যাংকের সহায়তায় কারণ তারা জামালপুর মোট তিন হাজার গাছ লাগানোর পরিকল্পনা করেছে। সারাদেশে ১৪টি স্থানে মোট ২৫ হাজার গাছ লাগানো হবে। তিনি জানান, দেশজ ১১৭ প্রজাতির গাছের চারা এবার বৃক্ষরোপণ অভিযানে রোপণ করা হবে।

সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া বলেন, আমরা সবাই যদি প্রতি মৌসুমে ১/২টা করে গাছ লাগাই এবং সঠিক পরিচর্যা করতে পারি তাহলে প্রকৃতির বিরুপ আচরণ থাকবে না। আমাদের সবাইকে গাছ ভালবাসতে হবে।

ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার ফরিদুল ইসলাম বলেন, একটি টেকসই ভবিষ্যতের জন্য আসুন আমরা আমাদের পরিবেশ রক্ষা করি এবং প্রকৃতির যত্ন নেই।।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ব্র্যাক ব্যাংকের সহায়তায়

জামালপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করল তরুপল্লব

আপডেট সময় ০৯:৫১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬