ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ঢাকা : বিশ্ব থ্যালাসিমিয়া দিবসের সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। ছবি : পিআইডি

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি। তিনি বলেন, থ্যালাসিমিয়া একটি জন্মগত রক্ত-স্বল্পতাজনিত জটিল রোগ। স্বামী-স্ত্রী দুজন যদি থ্যালাসিমিয়ার বাহক হন, শুধু তখনই সন্তানদের এই রোগ হতে পারে।

মন্ত্রী ৮ মে, শুক্রবার ঢাকায় মালিবাগ হোসাব টাওয়ারে অবস্থিত বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশন হাসপাতাল আয়োজিত ‘বিশ্ব থ্যালাসিমিয়া দিবস-২০২৬’ উপলক্ষ্যে সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সেমিনারে বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মনজুর মোরশেদ-এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাক্তার মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশনের চিফ মেডিকেল অফিসার ডাক্তার সাজিয়া ইসলাম এবং ডাক্তার হুমায়ুন কবির।

মন্ত্রী বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমাজকল্যাণ মন্ত্রণালয় সোশ্যাল সেফটিনেট প্রোগ্রাম বাস্তবায়ন করছে। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণপূর্বক বিভিন্ন ক্ষেত্রে কর্মদক্ষ করে গড়ে তুলে তাদেরকে মূলধারায় নিয়ে আসার জন্য সরকার তৎপর রয়েছে।

তিনি বলেন, আমাদের দেশে প্রতি নয়জনে একজন থ্যালাসিমিয়া রোগের বাহক। প্রতিবছর বাংলাদেশে প্রায় আট হাজার শিশু থ্যালাসিমিয়া নিয়ে জন্ম নিচ্ছে। ব্যাপক প্রচার-প্রচারণা ও কনটেন্ট তৈরির মাধ্যমে থ্যালাসিমিয়া প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে মন্ত্রী বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশন হাসপাতালের ডে-কেয়ারের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং ভর্তিকৃত রোগীদের সাথে কথা বলেন ও তাদের স্বাস্থ্য সেবা সম্পর্কে খোঁজখবর নেন।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

আপডেট সময় ১০:৪৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬