ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত বজ্রপাতে কৃষকের মৃত্যু বকশীগঞ্জে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ দানেও আনন্দ আছে : জামালপুরে ব্যতিক্রমী অনুষ্ঠানে ক্ষুদ্র দাতাদের অভিমত নিষিদ্ধ ইয়াবা বড়ি সেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড মেয়েদের ছাতিয়ানতলা, ছেলেদের মাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে : মির্জা ফখরুল পিরোজপুরের সড়কগুলো দ্রুত যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন : জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী

জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত

জামালপুর : কনসালটেশন সেসনে সভাপতির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র বিশেষ কার্যক্রম কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ে সুষ্ঠুভাবে কোর্স বাস্তবায়ন এবং কোর্স থেকে শিক্ষার্থীদের শোভন কাজে যুক্ত হওয়ার অনুঘটক হিসাবে কনসালটেশন সেসন অনুষ্ঠিত হয়েছে

বিদ্যালয় বহির্ভূত কিশোর-কিশোরীদের ট্রেডভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে তাদের কারিগরি দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি করাই ছিল এর মূল উদ্দেশ্য।

৬ মে বুধবার, জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কনসালটেশন সেসনে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী আহসান, জামালপুর কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক ইকরামুন্নাহার, জামালপুর বিসিকের এজিএম সম্রাট আকবর, সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিউর রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও বাংলারচিঠিডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, ছোনটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল লতিফ, জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সদস্য জিল্লুর রহমান তরফদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যাুরোর সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম বলেন, কারিগরি শিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমে সহজেই কর্মসংস্থানের সৃষ্টি হয়। সরকার গৃহীত ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে নির্ধারিত বয়সের ছেলে-মেয়েরা কোর্স সম্পন্ন করেছে। তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান তিনি। তিনি সভায় উপস্থিত সদস্যদের উত্থাপিত পরামর্শ ও সুপারিশগুলো উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুারো কর্তৃপক্ষের কাছে পাঠানোর জন্য জামালপুরের সহকারী পরিচালকের প্রতি আহ্বান জানান।

কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ’ কোর্সের ট্রেডসমূহ: (১) ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স, (২) কম্পিউটার (পরিচালনা ও গ্রাফিক ডিজাইন), (৩) ফুড এ্যান্ড বেভারেজ (সার্ভিস এ্যান্ড প্রোডাকশন), (৪) ফ্রন্টডেস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড হাউজকিপিং, (৫) রেফ্রিজারেশন এবং এয়ারকন্ডিশনিং, (৬) কনজিউমার ইলেকট্রনিক্স, (৭) ম্যাশনারি এন্ড রড বাইন্ডিং, (৮) টেইলরিং অ্যান্ড ড্রেস মেকিং, (৯) মোবাইল ফোন সার্ভিসিং, (১০) অ্যালুমিনিয়াম ফেব্রিকেশন, (১১) প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং, (১২) অটোমেটিভ মেকানিক্স (১:৩) বিউটি কেয়ার ইত্যাদি। ট্রেডগুলোর মধ্য থেকে স্থানীয়ভাবে অধিক চাহিদা রয়েছে এমন সর্বোচ্চ চারটি ট্রেড জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালকের সুপারিশ অনুযায়ী নির্বাচন করা হয়।

স্কিলফো প্রকল্পের আওতায় উন্নয়নকৃত কারিকুলাম ‘কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ’ কোর্সের কারিকুলাম হিসেবে ব্যবহৃত হবে। এছাড়া স্কিলফো প্রকল্পের আওতায় উন্নয়নকৃত কোর্স-প্যাকেজের অন্যান্য উপাদান যেমন- কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, কম্পিটেন্সি বেজড লার্নিং ম্যাটেরিয়াল, ফ্যাসিলিটেটরস গাইড, লিটারেসি ট্রেইনার গাইড, কম্পিটেন্সি লগবুক, এসেসমেন্ট টুলস ইত্যাদি আলোচ্য ‘কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ’ কোর্সে ব্যবহার করা হয়।

১৪ বছর থেকে ২৪ বছর বয়সী কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী যারা অষ্টম শ্রেণি পাশ করার পূর্বেই ঝরে পড়েছে। বর্তমানে শিক্ষা, কাজ কিংবা প্রশিক্ষণে যুক্ত নেই এ শ্রেণিভুক্তরাই ট্রেডভিত্তিক প্রশিক্ষণের আওতায় আনা হয়।

নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো দেশব্যাপী ‘কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ’ কোর্স বাস্তবায়ন করবে। কোর্স বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ, নিয়মিত পরিবীক্ষণ ও কোর্সের গুণগত মান বজায় রাখার লক্ষ্যে প্রয়োজনীয় মূল্যায়নসহ সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সংশ্লিষ্টরা। মাঠপর্যায়ে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ‘কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ’ কোর্স বাস্তবায়ন করেছে।

জামালপুর শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও সদর উপজেলার ছোনটিয়া উচ্চ বিদ্যালয়ে কোর্স শুরু সম্পন্ন হয়েছে বলে সভা সূত্র জানায়।

জামালপুর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুারোর সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. হারুন অর রশিদ বলেন, উল্লেখিত বিদ্যালয়ে চলমান প্রশিক্ষণ কোর্স কমিটির সদস্যগণের সহযোগিতা অংগ্রহণকারীদের অনুপ্রাণিত করেছে।

জামালপুরে দুটি অকুপেশনের মধ্যে ছিল- কম্পিউটার পরিচালনা ও গ্রাফিক ডিজাইন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স।কোর্স শুরু হয়েছিল গত বছরের ২২ সেপ্টেম্বর এবং কোর্স শেষে হয়েছে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি। কোর্সের মেয়াদ ছিল ১৮০ দিন বা ছয় মাস। এই কোর্সে প্রতি ট্রেডে দু’জন ট্রেইনার: স্কিল ট্রেইনার ও লিটারেসি ট্রেইনার ছিলেন।

সূত্র জানায়, শিখন ক্যালেন্ডার অনুযায়ী নিয়মিত ক্লাস চালানো হয়েছে। শিক্ষার্থীদের সাপ্তাহিক রিপোর্ট ইতিমধ্যে দেওয়া হয়েছে। বর্তমানে রিভিশন ক্লাস চলমান রয়েছে। আগামী ৮ মে, শুক্রবার কোর্সের মূল্যায়ন অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ

জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত

আপডেট সময় ১১:০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬