ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে জমির বিরোধে মারধর শ্লীলতাহানির অভিযোগ

সরিষাবাড়ী : গুরুতর আহত জহুরুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা ও মারধর করে স্বর্ণালংকার লুট ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন।

২৮ মার্চ, শনিবার দুপুরে এ ঘটনায় ছাহেবুজ্জামান বিদ্যুৎকে প্রধান আসামি করে চারজনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এ ঘটনায় পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ডোয়াইল ইউনিয়নের দোলভিটি গ্রামের রহুল আমিন ও ছাহেবুজ্জামান বিদ্যুৎ এর সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান হয়নি। ২৭ মার্চ, শুক্রবার বিকালে এ নিয়ে ফের কথা-কাটাকাটি বাঁধে। কথা-কাটাকাটির একপর্যায়ে ছাহেবুজ্জামান বিদ্যুৎ, আবু সাঈদ দুলাল ও তাদের লোকজন রহুল আমিনের ভাই জহুরুল ইসলামের উপর হামলা চালিয়ে মারধর করে।

এতে তার মাথা ও চোখ গুরুতর জখম হয়। পরে তার ডাকচিৎকারে বাড়িতে থাকা নারীরা এগিয়ে গেলে তাদেরকেউ মারধর ও শ্লীলতাহানি করে গলায় থাকা দুটি স্বর্ণের চেইন লুটে নেয়। এ সময় স্থানীয়রা এগিয়ে গেলে তারা পালিয়ে যান। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।

অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের তোতা মিয়া নামে একজন বলেন, আমাদের জমিই তারা দখল করে আছে। তাদের কাউকে মারা হয়নি।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া সাংবাদিকদের বলেন, এক পক্ষের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

সরিষাবাড়ীতে জমির বিরোধে মারধর শ্লীলতাহানির অভিযোগ

আপডেট সময় ০৯:৩৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬