ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

জামালপুর-২ ( ইসলামপুর) : ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

জামালপুর-২ ইসলামপুর সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে নয়জন প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে তথ্যের গড়মিল ও নির্ধারিত নিয়ম অনুসরণ না করায় ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

৩ জানুয়ারি, শনিবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী এ তথ্য নিশ্চিত করেন।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- বিএনপির মনোনীত প্রার্থী এই সুলতান মাহমুদ বাবু, বাংলাদেশ জামায়াত ইসলামের ড. ছামিউর হক ফারকী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান মাহমুদ।

অন্যদিকে, জাতীয় পার্টির প্রার্থী আনোয়ার হোসেন ঋণ খেলাফি, শওকত হাসান মিয়া বিএনপির দলীয় পরিচয় উল্লেখ করে চূড়ান্ত মনেনয়ন দাখিল না করা, বিএনপির মনোনয়ন বঞ্চিত শরিফুল ইসলাম খান ফরহাদ হলফনামায় স্বাক্ষর না থাকা, স্বতন্ত্র প্রার্থী অর্নব ওয়ারেছ খান, মীর শরিফ হোসেন লেনিন শতকরা ১ ভাগ ভোটারের স্বাক্ষর দাখিলের গড়মিল থাকায় এবং জাতীয় পার্টির থেকে বহিষ্কৃত প্রার্থী মোস্তফা আল মাহমুদ গড়মিলসহ উপস্থিত না থাকায় বাতিল করা হয়। তবে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করার সুযোগ পাবেন।

এদিকে মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে সংশ্লিষ্ট প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছাস দেখা গেছে। অন্যদিকে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আপিল করার কথা জানিয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী এ প্রতিবেদেককে বলেন, জামালপুর-২ (ইসলামপুর) আসনে মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই বাছাই শেষে ৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

জামালপুর-২ ( ইসলামপুর) : ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আপডেট সময় ১০:৩৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬