ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা

বকশীগঞ্জ : প্রেসক্লাবের ক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ ওসি মকবুল হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। ২০ ডিসেম্বর, শনিবার দুপুরে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

শুভেচ্ছা প্রদানকালে উপজেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও দৈনিক দিনকাল প্রতিনিধি জিএম সাফিনুর ইসলাম মেজর, সাধারণ সম্পাদক ও আরটিভি প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু, কোষাধ্যক্ষ ও দৈনিক আমার দেশ প্রতিনিধি রকিবুল হাসান বিদ্রোহী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও দৈনিক আমার সংবাদের প্রতিনিধি শাহজাহান পারভেজ শাহীন, উপজেলা প্রেসক্লাবের সদস্য ও এশিয়ান টিভির প্রতিনিধি গাজী মোস্তফা ও উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আমাদের বাংলার প্রতিনিধি রাসেল রানা উপস্থিত ছিলেন। এছাড়াও বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম, উপ-পরিদর্শক উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন সাংবাদিকদের আতিথেয়তায় মুগ্ধ হয়ে বলেন, সাংবাদিকেরা হলেন সমাজের দর্পণ। বকশীগঞ্জ থানা এলাকার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সাংবাদিকেরা সজাগ থাকেন। আপনাদের সহযোগিতা চাই। আমি, আপনি সবাই মিলে কাজ করলে বকশীগঞ্জ উপজেলায় আইনশৃংখলা স্বাভাবিক রাখতে পারব। উপজেলা প্রেসক্লাবের সদস্যদের খোঁজখবর নেন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা

আপডেট সময় ০৮:১৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫