ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ যুবদলনেতা সোহেল রানা খানের উদ্যােগে খাল পরিষ্কার অভিযান শুরু পলাশতলায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির খাদ্য সহায়তা দেওয়ানগঞ্জ থানার ওসি আনোয়ার হলেন জেলায় শ্রেষ্ঠ সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড

খালেদা জিয়াকে দেখতে তিন বাহিনীর প্রধান এভারকেয়ারে

জামালপুর : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ছবি : বাসস

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান। ২ ডিসেম্বর, মঙ্গলবার রাত ৯টায় তারা হাসপাতালে পৌঁছান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান সংবাদ সংস্থা বাসসকে জানান, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে তিন বাহিনীর প্রধান এভারকেয়ারে এসেছিলেন। তারা মেডিকেল বোর্ড সদস্যদের কাছ থেকে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং রাত ৯টা ২০ মিনিটে হাসপাতাল থেকে বিদায় নেন।

অন্যদিকে আইএসপিআর জানিয়েছে, সেনা, নৌ ও বিমানবাহিনীর তিন প্রধান ২ ডিসেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যান।

এর আগে, গত ৩০ নভেম্বর, রবিবার রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক। তিনি এখন হাসপাতালের সিসিইউতে রয়েছেন। পূর্ণ সুস্থতার জন্য আরও সময় প্রয়োজন।

লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এ ছাড়া হাসপাতালে তাঁর পাশেই রয়েছেন ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।

সূত্র : বাসস

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

খালেদা জিয়াকে দেখতে তিন বাহিনীর প্রধান এভারকেয়ারে

আপডেট সময় ১১:৩৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫