ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

যুবদলনেতা সোহেল রানা খানের উদ্যােগে খাল পরিষ্কার অভিযান শুরু

জামালপুর : যুবদলনেতা সোহেল রানা খানের নেতৃত্বে গবাখালি খাল পরিষ্কার করা হয়।ছবি : বাংলারচিঠিডটকম 

জামালপুরে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে গবাখালি খাল পরিষ্কার অভিযান পরিচালনা করেছেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান। ১৩ জুলাই, সোমবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে সোহেল রানা খান বলেন, এই গবাখালি খালটি পরিষ্কার করার পেছনে কোন উদ্দেশ্যে নেই। এই খালটি পৌরসভার ৭, ৮ ও ১১ নম্বর ওয়ার্ড দিয়ে চলে গিয়েছে নদীতে। এই খাল দিয়ে কমপক্ষে পাঁচ থেকে সাতটি ওয়ার্ডের পানি বের হয়। এই খালটি পরিষ্কার করার উদ্দেশ্যে একটাই, সেটা হল জনগণের সেবা করা। জনগণের সেবা করার চেয়ে বড় ধরনের সওয়াব অর্জন করার জায়গা আর কোথাও নেই।

তিনি আরও বলেন, আসলে যে ভাবে বৃষ্টি হচ্ছে শুধু জামালপুরে নয়, সারা বাংলাদেশেই। সারা বাংলাদেশ এখন পানিবন্দি। এই প্রাকৃতিক দুর্যোগ সবাই দেখছে। যে পরিমাণ বৃষ্টি জামালপুরে হয়েছে অতীতে এত বৃষ্টি হয়েছে কিনা আমার জানা নেই।

তিনি বলেন, আমাদের জামালপুরে এবার জলাবদ্ধতা অনেক বেশি। অনেক পরিবার পানিবন্দি হয়ে আছে। এই সমস্যাগুলো সকলকেই মিলেমিশে সমাধান করতে হবে। এই গবাখালি খাল যে আমরা পরিষ্কার করতেছি এই গবাখালি খাল যতক্ষণ পর্যন্ত পরিষ্কার করা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কার্যক্রম পরিচালিত হবে।

খাল পরিষ্কার অভিযানে জেলা ও শহর যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দলসহ জেলা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড

যুবদলনেতা সোহেল রানা খানের উদ্যােগে খাল পরিষ্কার অভিযান শুরু

আপডেট সময় ০৯:৫১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬