ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার
বকশীগঞ্জ ইউএনও’র হস্তক্ষেপ

জিনিয়া ওমর সরকারি প্রাথমিক বিদ্যালয় পেল বিদ্যুৎ সংযোগ

বকশীগঞ্জ : জিনিয়া ওমর সরকারি প্রাথমিক বিদ্যালয় পেল বিদ্যুৎ সংযোগ। পাশের ছবিতে ইউএনও শাহ জহুরুল ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকায় অবস্থিত জিনিয়া ওমর মডেল একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয় অবশেষে বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে।

৬ অক্টোবর, সোমবার ইউএনও শাহ জহুরুল হোসেনের হস্তক্ষেপে অবশেষে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত এই বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ ছিল না। মূলত বিদ্যালয়ের পাশের জমির মালিকের আপত্তির কারণে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হচ্ছিল না। বিষয়টি জানতে পেরে দীর্ঘদিনের ভোগান্তির পর সম্প্রতি উপজেলা প্রশাসন এই সমস্যা সমাধানে উদ্যোগ নেয়। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনার সক্রিয় সহযোগিতায় এই অচলাবস্থার নিরসন হয়।

জানা গেছে, এর আগে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনার মাধ্যমে কয়েক দফায় জমির মালিকের সঙ্গে আলোচনা করা হয়। আলোচনার ফলস্বরূপ সমস্যার সমাধান হলে ৬ অক্টোবর বিদ্যুৎ সংযোগের কাজ সম্পন্ন হয়।

বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আস মাউল হুসনা, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান রেজাউল করিম এবং পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আকবর হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরিদুজ্জামানসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে বিদ্যুতের খুঁটি স্থাপন করে সংযোগ দেওয়া হয়।

এই সফল উদ্যোগের ফলে আগামীকাল স্কুল খোলার দিন থেকেই ছাত্রছা-ত্রীরা ফ্যানের বাতাস এবং শ্রেণিকক্ষে পর্যাপ্ত আলো পাবে। দীর্ঘদিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় পাঠদান চললেও এখন থেকে পরিবেশ হবে আরও স্বস্তিদায়ক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন এ প্রতিকেবদককে বলেন, সম্প্রতি এই উপজেলায় যোগদান করেছি। যোগদানের পরই আমি জানতে পারি জিনিয়া ওমর মডেল একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ নেই। স্থানীয়দের দ্বন্দ্বের কারণে এই বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি। পরে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সংযোগ স্থাপনের ব্যবস্থা করেছি।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত

বকশীগঞ্জ ইউএনও’র হস্তক্ষেপ

জিনিয়া ওমর সরকারি প্রাথমিক বিদ্যালয় পেল বিদ্যুৎ সংযোগ

আপডেট সময় ১০:৫৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫