ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

বৃষ্টিভেজা ম্যাচে জামালপুর জেলার জয়, হেরেছে নেত্রকোনা

জামালপুর : নেত্রকোনা ও জামালপুর দলের ম্যাচের দৃশ্য। ম্যাচ ইউনিং মানি হাতে বিজয়ী জামালপুর জেলা দলের উল্লাস। ছবি : বাংলারচিঠিডটকম

তারুণ্যের উৎসব : জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর দ্বিতীয় রাউন্ডের জামালপুর ভেন্যুর ফুটবল ম্যাচে জামালপুর জেলা দল ২-০ গোলে বিজয়ী হয়েছে। প্রতিপক্ষ ছিল নেত্রকোণা জেলা দল। ৫ অক্টোবর, রবিবার বিকালে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

ম্যাচের প্রথমার্ধে জামালপুর জেলা দলের পক্ষে গোল দুটি করেন রিমু আহমেদ ও নাঈম সোহান। দ্বিতীয়ার্ধে কোন গোল হয়নি। ২-০ গোলে ম্যাচ জিতেছে জামালপুর জেলা দল। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন জামালপুর জেলা দলের গোলদাতা রিমু আহমেদ। ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন মিজানুর রহমান মিজান। ম্যাচের দ্বিতীয়ার্ধের প্রায় পুরো সময়ই ছিল মুষলধারে বৃষ্টি। বৃষ্টির কারণে মাঠে দর্শক উপস্থিতিও ছিল এর আগের ম্যাচের চাইতে অনেক কম।

খেলা শেষে বিজয়ী জামালপুর জেলা দলের ক্যাপ্টেন টুটুল ও তার দলের হাতে ম্যাচ উইনিং মানি স্মারক এবং গোলদাতা রি মু আহমেদের হাতে ম্যান অব দ্যা ম্যাচ স্মারক তুলে দেন জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ মো. ওয়ারেছ আলী মামুন ও সাধারণ সম্পাদক আরাফাত হোসেন আকন্দ শিশির।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর আয়োজন করেছে। সূচি অনুযাযী এই রাউন্ডের দ্বিতীয় খেলায় জামালপুর ও নেত্রকোনা জেলা দল ১২ অক্টোবর, রবিবার বিকাল ৩টায় পুনরায় লড়বে নেত্রকোনা ভেন্যু নেত্রকোনা আধুনিক স্টেডিয়ামে।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

বৃষ্টিভেজা ম্যাচে জামালপুর জেলার জয়, হেরেছে নেত্রকোনা

আপডেট সময় ১১:১৬:০২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫