ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান
আওয়ামী লীগনেতা চন্দন কুমার পালের দেশত্যাগের সুযোগ দেওয়ায়

শেরপুরে এনসিপির অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত

শেরপুর : শেরপুরে এনসিপির অবস্থান বিক্ষোভ কর্মসূচি। ছবি : বাংলারচিঠিডটকম

হত্যা মামলাসহ সাতটি মামলার আসামি এবং শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিপি আইনজীবী চন্দন কুমার পালের জামিনের মাধ্যমে দেশ থেকে পালিয়ে যাবার সুযোগ করে দেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ করেছে এনসিপি, শেরপুর জেলা শাখা, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।

৬ অক্টোবর, সোমবার দুপুরে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান ফটক আটকে দিয়ে এ কর্মসূচি পালনকালে বিচারক, আইনজীবী ও বিচার প্রার্থীরা আদালত আঙ্গিনায় প্রবেশ করতে পারেননি। ফলে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আদালতের সকল কার্যক্রম বন্ধ ছিল।

এ সময় এনসিপি শেরপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী প্রকৌশলী লিখন বলেন, আসামি চন্দন কুমার পালকে অবিলম্বে গ্রেপ্তারের পাশাপাশি চন্দন কুমার পালের জামিনদার, পিপি, জিপি, বিচারক, জেলা বিএনপির কতিপয় শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।

অন্যান্য বক্তারাও একই দাবি জানান।

অবস্থান কর্মসূচি চলাকালে শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান সেখানে উপস্থিত ছিলেন। এ সময় তার কাছে সাত দফা দাবি তুলে ধরে আন্দোলনকারী সংগঠনের নেতৃবৃন্দ।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

আওয়ামী লীগনেতা চন্দন কুমার পালের দেশত্যাগের সুযোগ দেওয়ায়

শেরপুরে এনসিপির অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় ১১:০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫