ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ভাঙ্গারি ব্যবসায়ীদের সাথে সদর থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুর : ভাঙ্গারি ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেন ওসি আবু ফয়সাল মোহাম্মদ আতিক। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের চুরি ও মাদকাসক্তদের উৎপাতসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ করে চোরদের প্রতিরোধে মেটাল (ভাঙ্গারি) দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুর ২ টার দিকে জামালপুর বিসিক সংলগ্ন চেম্বার ভবরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা মেটাল (ভাঙ্গারি) দোকান মালিক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মোহাম্মদ আতিক।

ওসি আবু ফয়সাল মোহাম্মদ আতিক বলেন, বেশকিছু দিন ধরে জামালপুর শহরে মাদকাসক্ত, ছিন্নমূল, টোকাই ও চোর চক্রের উৎপাত ব্যাপক আকারে বেড়েছে। এতে করে জামালপুর শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে। এতে শহরের বেশ কিছু এলাকায় কিছু দিন ধরে গ্যাস লাইনের রাইজার, এসির আউটডোরের পাইপ, টিউবওয়েল, বিদ্যুতের তার ও মোটরসাইকেল চুরির প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এতে করে সাধারণ মানুষের জনজীবনে ভোগান্তির সৃষ্টি হয়েছে। এ থেকে পরিশ্রান্ত পেতে এবং শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

জামালপুর জেলা মেটাল (ভাঙ্গারি) দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রাসেল মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. এনামুল হক খান মিলন, জেসিসিআই এর পরিচালক মো. ইউসুফ খান, জেলা ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মানিক শেখ প্রমুখ।

এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দসহ মেটাল (ভাঙ্গারি) ব্যবসায়ীরা চুরি সংক্রান্ত ঘটনার নিরসনের জন্য পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্রাস দেন।

মতবিনিময় সভা শেষে জামালপুর জেলা মেটাল (ভাংগারী) দোকান মালিক সমিতির মেয়াদ উত্তির্ন হওয়ায়, পূর্বের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে উপস্থিত ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে ৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
মো. সাইফুল চৌধুরী মিঠুকে আহবায়ক এবং সাহারুল ইসলাম শাবু, মো. রাসেল মিয়া, মো. বাবুল, মো. শাকিল হাসান বাপ্পি, মো. সুমন ও মো. মাসুদকে যুগ্ম-আহবায়ক করে আহবায়ক কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় মেটাল (ভাঙ্গারি) দোকান মালিক সমিতির সকল নেতৃবৃন্দ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ভাঙ্গারি ব্যবসায়ীদের সাথে সদর থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৪৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫