ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯ মামলার আসামি মাদক কারবারি শিপন গ্রেপ্তার

সরিষাবাড়ী : গ্রেপ্তার মাদক কারবারি শিপন মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১৯টি মামলার আসামি মাদক কারবারি শিপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৮ জুলাই, সোমবার দুপুরে সরিষাবাড়ী পৌর এলাকার বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক শিপন মিয়া পৌরসভার সাতপোয়া মধ্যপাড়ার মৃত ইদ্রিস আলীর ছেলে। তার কাছ থেকে পুলিশ ১৬ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। এর বাজারমূল্য আনুমানিক এক লাখ ৬০ হাজার টাকা।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান এ প্রতিবেদককে বলেন, শিপন একজন আন্তঃজেলা চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় ১৭টি এবং জামালপুর সদর থানায় দুটি মামলা রয়েছে। কয়েক বছর ধরে তিনি মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিকালেই তাকে জেল হাজতে পাঠানো হয়। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৯ মামলার আসামি মাদক কারবারি শিপন গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৩৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫