ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধের দাবি জানালো পলবান্ধা ইউনিয়নবাসী

ইসলামপুর : বহ্মপুত্র নদের ভাঙন রোধের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের পূর্ব বাহাদুরপুর ও ফকিরপাড়ায় ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরের ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম বলেন, যুগের পর যুগ যমুনা ও ব্রহ্মপুত্র নদের ভাঙনে ইসলামপুরের মানুষের স্বাভাবিক জীবনকে বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অঞ্চলের ভিটেমাটি হারিয়ে মানুষ মানবেতর জীবনযাপন করছে। এই ভাঙন রোধে দীর্ঘ মেয়াদি ও টেকসই ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

ইসলমাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সংগঠনের নেতা-কর্মীরা মানববন্ধনে অংশ নেন।

ইসলামপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধের দাবি জানালো পলবান্ধা ইউনিয়নবাসী

আপডেট সময় ০৯:০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫