ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু

দেওয়ানগঞ্জে নদ থেকে এক নারীর মরদেহ উদ্ধার

দেওয়ানগঞ্জ : দেওয়ানগঞ্জ মডেল থানা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত পরিচয়েরর একজন নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।
১ জুন রবিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের তিলকপুর এলাকা তার মরদেহ পাওয়া যায়। তার বয়স আনুমানিক ৪৫ বছর।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান এ প্রতিবেদককে বলেন, দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের তিলকপুরে ব্রহ্মপুত্র নদে মরদেহ লাশ ভাসছে. এমন তথ্য জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে অজ্ঞাত পরিচয়ের অর্ধগলিত এক নারীর মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠান হয়েছে মরদেহটি। ধারণা করা হচ্ছে পাঁচ-ছয় দিন আগে ওই নারী মারা গেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

জনপ্রিয় সংবাদ

জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু

দেওয়ানগঞ্জে নদ থেকে এক নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:১৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫