ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযপানের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা

ইসলামপুর : দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও শাহ মো. জুবায়ের। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুটি ইটভাটা মালিককে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২৬ নভেম্বর, বৃহস্পতিবার ইসলামপুর পৌর এলাকার দক্ষিণ দরিয়াবাদ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মো. জুবায়ের এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে জেকি ব্রিকস-২ কে  দুই লাখ ৫০ হাজার টাকা এবং একই এলাকার হাসেমী ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ওই দুটি ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার আদেশ জারি করা হয়। এতে প্রতিকিউপরের দায়িত্ব পালন করেন জামালপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রঞ্জিত বিশ্বাস।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম সামিউল আলম কুরসিসহ ইসলামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো. জুবায়ের এই প্রতিবেদককে বলেন,  পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য রক্ষা এবং আইনবহির্ভূত কার্যক্রম প্রতিরোধে ইটভাটাগুলোয় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার

ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা

আপডেট সময় ১০:১৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬