ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযপানের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

জামালপুর : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে জামালপুর সদর উপজেলা বিএনপি। ছবি : বাংলারচিঠিডটকম 

সারাদেশে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অগ্নিসংযোগ, অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সদর উপজেলা বিএনপি।

২৬ নভেম্বর, বৃহস্পতিবার বিকালে জামালপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, গত ১৭ বছর যুগের শ্রেষ্ঠ স্বৈরাচার শেখ হাসিনা সরকারের রোষাণলে বিএনপির হাজার হাজার নেতা-কর্মী হত্যা, গুম, খুনের শিকার হয়েছে। সেই স্বৈরাচার শেখ হাসিনা আন্দলোনের মুখে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পরবর্তীতে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে। আজ সেই স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন । তাদের নেতা-কর্মীরা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। তিনি নাকি দেশে ফিরবেন? তিনি বলেন, খুনি শেখ হাসিনার বাংলার মাটিতে আর কোন ঠাই হবে না। তাকে বাংলাদেশের মানুষ আর মেনে নিবে না। এ সময় তিনি ষড়যন্ত্রকারীদের রুখে দিতে নেতা-কর্মীদের সজাগ থাকার আহবান জানান।

জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি লোকমান আহমেদ লোটন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি সেলিনা বেগম, কাজী মসিউর রহমান প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ শেষে জামালপুর শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট সময় ১০:৪০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬