ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

দেওয়ানগঞ্জে নদ থেকে এক নারীর মরদেহ উদ্ধার

দেওয়ানগঞ্জ : দেওয়ানগঞ্জ মডেল থানা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত পরিচয়েরর একজন নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।
১ জুন রবিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের তিলকপুর এলাকা তার মরদেহ পাওয়া যায়। তার বয়স আনুমানিক ৪৫ বছর।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান এ প্রতিবেদককে বলেন, দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের তিলকপুরে ব্রহ্মপুত্র নদে মরদেহ লাশ ভাসছে. এমন তথ্য জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে অজ্ঞাত পরিচয়ের অর্ধগলিত এক নারীর মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠান হয়েছে মরদেহটি। ধারণা করা হচ্ছে পাঁচ-ছয় দিন আগে ওই নারী মারা গেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

দেওয়ানগঞ্জে নদ থেকে এক নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:১৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫