ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সমবায় সমিতির শত কোটি টাকা আত্মসাৎ

শতদল সমবায় সমিতির চেয়ারম্যান মোস্তাফিজুর ঢাকা থেকে গ্রেপ্তার

মাদারগঞ্জ : গ্রেপ্তার মীর মোস্তাফিজুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শতদল বহুমুখী সমবায় সমিতির চেয়ারম্যান মীর মোস্তাফিজুর রহমানকে ঢাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে সমবায় সমিতির ভুক্তভোগী গ্রাহকেরা। তিনি মাদারগঞ্জ পৌরসভার বাণিকুঞ্জ এলাকার মীর সোলাইমানের ছেলে।

২৯ মে, বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। ৩০ মে, শুক্রবার দুপুরে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন শতদল বহুমুখী সমবায় সমিতির চেয়ারম্যান মীর মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদারগঞ্জের ২৩টি সমবায় সমিতির প্রায় ৩৫ হাজার গ্রাহক তাদের আমানতের প্রায় তিন হাজার কোটি টাকা ফেরত ও প্রতারক সমবায় সমিতির পরিচালকদের গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল, বিক্ষোভ সমাবেশ, ইউএনও কার্যালয় ঘেরাও, থানার প্রধান ফটকে অবস্থান ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছেন। টাকা আত্মসাতের ঘটনায় সমিতির গ্রাহকেরা বিগত সময়ে মাদারগঞ্জ থানায় ছয়টি মামলা দায়ের করেন। এ ঘটনায় সমবায় সমিতিগুলোর ২২ জন পরিচালকের বিরুদ্ধে ৪৪টি গ্রেপ্তারি পরোয়ানার আদেশ জারি করেন আদালত।

২৯ মে রাতে উত্তরার একটি বাসায় মীর মোস্তাফিজুর রহমানকে আটক করে পুলিশে খবর দেয় সমিতির গ্রাহকেরা। পরে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

উল্লেখ্য, শতদল বহুমুখী সমবায় সমিতিতে প্রায় ১২ হাজার গ্রাহক প্রায় ৫০০ কোটি টাকা আমানত রেখেছেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন এ প্রতিবেদককে বলেন, ২৯ মে রাতে ম মীর মোস্তাফিজুর রহমানকে উত্তরা পশ্চিম থানা পুলিশ গ্রেপ্তার করে। ৩০ মে সকালে তাকে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে আটটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। দুপুরে তাকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে। সমিতির অন্যান্য আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সমবায় সমিতির শত কোটি টাকা আত্মসাৎ

শতদল সমবায় সমিতির চেয়ারম্যান মোস্তাফিজুর ঢাকা থেকে গ্রেপ্তার

আপডেট সময় ০৮:১৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫