ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

সরিষাবাড়ীতে ট্রেনে কাটায় অজ্ঞাত ব্যক্তি নিহত

সরিষাবাড়ী : ট্রেনে কাটা পড়ে নিহতের মরদেহ দেখতে ভিড় করেন স্থানীয়রা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পচিয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। ২১ মে বুধবার সকালে সরিষাবাড়ী পৌরসভার মুলবাড়ি তালুকদারবাড়ি রেলেয়ে লেভেলক্রসিং এর ৪০০ গজ উত্তরে এ ঘটনা ঘটে। গেটম্যান বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, ২১ মে ভোর সাড়ে ৪টার দিকে ভূঞাপুর থেকে ছেড়ে আসা ৩৮ নম্বর ডাউন ট্রেন সরিষাবাড়ীর দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, ওই সময়ই ট্রেনের নিচে কাটা পড়েন অজ্ঞাত ওই ব্যক্তি। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে লাশ সুরতহাল লিপিবদ্ধ করে জেলা মর্গে পাঠানো হয়। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান পুলিশ।

জামালপুর জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম এ প্রতিবেদককে বলেন, জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত করে পরিবারকে মরদেহ হস্তান্তর করা হবে।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে ট্রেনে কাটায় অজ্ঞাত ব্যক্তি নিহত

আপডেট সময় ০৮:৩৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫