ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গাজা উপত্যকায় গত দিনে ইসরাইলি হামলায় ৩৫ জন ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় গত দিনে ইসরাইলি হামলায় কমপক্ষে ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতার-ভিত্তিক আল জাজিরা টিভি চ্যানেল-এর উদ্ধৃতি দিয়ে দুবাই থেকে বার্তাসংস্থা তাস এ খবর জানায়।

সম্প্রচারক সংস্থাটি জানায়, দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় একটি তাঁবু শিবিরে ইসরাইলি হামলায় ১৫ জন নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। গাজা সিটিতে হামলায় ফিলিস্তিনি আলোকচিত্রী ফাতিমা হাসোনা ও তার পরিবারের দশ সদস্য নিহত হয়েছেন।

১৮ মার্চ, ইসরাইলি সেনাবাহিনী জানুয়ারিতে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় পুনরায় সামরিক অভিযান শুরু করে ছিটমহলে তীব্র হামলা চালায়।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, মধ্যস্থতাকারী মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাব হামাস প্রত্যাখ্যান করার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইসর্ইালি কর্তৃপক্ষ জানায়, এই অভিযানের লক্ষ্য হল গাজায় আটক সকল জিম্মির মুক্তি নিশ্চিত করা। অন্যদিকে, হামাস সামরিক তৎপরতা পুনরায় শুরু করার জন্য ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে।

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

গাজা উপত্যকায় গত দিনে ইসরাইলি হামলায় ৩৫ জন ফিলিস্তিনি নিহত

আপডেট সময় ০৭:৩৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫