ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলা নববর্ষবরণ, পহেলা বৈশাখ উদযাপিত

জামালপুর : বাংলা নববর্ষ বরণ উপলক্ষে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শোভাযাত্রা। ছবি : মেহেদী হাসান

উৎসাহ-উদ্দীপনা ও সাড়ম্বরে জামালপুরের প্রস্তাবিত ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (সাবেক শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটি) উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ ১৪৩২ ।

বাংলা নববর্ষ বরণ উপলক্ষে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ সোমবার সকালে শহরের বানাকুড়ায় ইউনিভার্সিটির অস্থায়ী ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে তা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফৌজদারি এলাকায় স্থায়ী ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।

বর্ণিল পোশাক ও নানান সাজে সজ্জিত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের উচ্ছ্বল অংশগ্রহণে শোভাযাত্রাটি হয়ে ওঠে অনবদ্য। ব্যানার, প্ল্যাকার্ড, চালুন-কুলা হাতে বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ শোভাযাত্রাটিকে দৃষ্টিনন্দন হয়ে উঠে। শোভাযাত্রা শেষে চলে বর্ষবরণের আপ্যায়ন। প্রতিটি বিভাগ শিক্ষার্থীদের বাঙালির ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করে।

বর্ষবরণে আগত সকল শিক্ষক, শিক্ষার্থীরা তাদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এরপর অনুষ্ঠিত হয় বাংলা নববর্ষ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিভার্সিটির আইন বিভাগের বিভাগীয় প্রধান ও ডিন জি এম ইকরামুল কবীর। এ সময় ইউনিভার্সিটির উপাচার্য
প্রফেসর ড. আব্দুর রহমান সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক মো. শহীদুর রহমান খান, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. উবায়দুল্লাহ, কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম জাওয়াদুল হক, রেজিস্ট্রার মো. গোলাম মাওলা, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রইচ উদ্দিন, প্রক্টর মিনহাজ উদ্দিন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ফজলে রাব্বি রুশো এবং সহকারী রেজিস্ট্রার রাফিউজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, আবহমান বাংলার ঐতিহ্য হচ্ছে বাংলা নববর্ষ। সর্বস্তরের বাঙালিদের ঐক্যবদ্ধ হওয়ার দিনই হলো পহেলা বৈশাখ। বছরের বিশেষ এই দিনটিতে আমরা সর্বস্তরের বাঙালিরা ফিরে যাই আমাদের চিরচেনা পুরোনো সংস্কৃতির মাঝে।

জনপ্রিয় সংবাদ

মহান মে দিবস উপলক্ষে জামালপুরে শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলা নববর্ষবরণ, পহেলা বৈশাখ উদযাপিত

আপডেট সময় ০৯:০১:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫