ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইসলামপুরে অতিরিক্ত ভাড়া আদায়, ইউএনও’র অভিযান

ইসলামপুর : অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় যানবাহনের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান। ৬ এপ্রিল রবিবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সিএনজি স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় সোহেল মিয়া নামের এক সিএনজিঅটোরিকশা চালককে তাৎক্ষণিক দুই হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে রাজীব বাস কর্তৃপক্ষ ও অন্যান্য অটোরিকশা চালকদের অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

ইসলামপুর থেকে বিভিন্ন স্থানে যাওয়ার জন্য সিএনজিঅটোরিকশার চালকেরা কর্মস্থলমুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠে। ঈদের দু’দিন আগে থেকে এই অব্যবস্থাপনা চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান এ প্রতিবেদককে বলেন, যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায় করায় এক চালককে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ইসলামপুরে অতিরিক্ত ভাড়া আদায়, ইউএনও’র অভিযান

আপডেট সময় ০৪:৩৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫