ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত মুসলিমাবাদে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে পোড়ানো হয় চায়না রিং জাল আড়াইশ’ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত জামালপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

বাঁশচড়ায় প্রতিপক্ষের কোদালের কোপে এক কৃষক নিহত

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর সদর উপজেলায় প্রতিপক্ষের কোদালের কোপে আব্দুর রাজ্জাক (৫০) নামের একজন কৃষক নিহত হয়েছেন। ৩০ জানুয়ারি দুপুরে উপজেলার বাঁশচড়া ইউনিয়নের মোহনপুর গ্রামে জমির বিরোধের জের ধরে হামলায় গুরুতর আহত আব্দুর রাজ্জাক বিকেলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। তিনি একই গ্রামের মৃত মহির উদ্দিন সরকারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের মোহনপুর সোনারুপাড়া গ্রামের কৃষক বাবুল মিয়ার সাথে তার সৎ বড়ভাই আব্দুর রাজ্জাকের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে ৩০ জানুয়ারি দুপুরে উভয় পক্ষের মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে বাবুল মিয়া কোদাল দিয়ে তার সৎভাই আব্দুর রাজ্জাকের মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হন। স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জলিল ৩০ জানুয়ারি রাতে বাংলারচিঠি ডটকমকে জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। নিহত আব্দুর রাজ্জাকের স্বজনরা ময়মনসিংহে রয়েছেন। ৩১ জানুয়ারি ময়নাতদন্ত শেষে তার মরদেহ বাড়িতে আনা হবে। এ ব্যাপারে নিহতের স্বজনরা থানায় মামলা দায়ের করবে বলেও তিনি জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত

বাঁশচড়ায় প্রতিপক্ষের কোদালের কোপে এক কৃষক নিহত

আপডেট সময় ১২:২১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী ২০১৯