ঢাকা ১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলনেতা সোহেল রানা খানের উদ্যােগে খাল পরিষ্কার অভিযান শুরু পলাশতলায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির খাদ্য সহায়তা সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড মাদারগঞ্জে ডোবায় ডুবে বৃদ্ধের মৃত্যু মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন নকলার রাজিব নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩৫ বিজিবির ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দেওয়ানগঞ্জ পৌরবাসী শেরপুরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বিচারক দম্পতির বাসায় চুরি, উদ্ধার হয়নি ১৯ লাখ টাকার মালামাল

জামালপুরে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের মতবিনিময়, প্রচারাভিযান

ছাত্রদল নেতৃবৃন্দ কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। ছবি: আসমাউল আসিফ

জামালপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে শিক্ষার্থীদের মতবিনিময়, প্রচারাভিযান, বৃক্ষ রোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদল কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে।

সরকারি আশেক মাহমুদ কলেজে সাধারণ শিক্ষার্থীদের সাথে ‘শিক্ষার্থীদের চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় ও দলীয় প্রচারাভিযান কর্মসূচিতে অংশ নেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

কর্মসূচিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. শাকের আহমেদ, যুগ্ম সম্পাদক ওমর সানি, রিসালাত হোসেন, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. বুরহান, সদস্য সচিব রাকিবুল হাসান রাকিব, যুগ্ম আহ্বায়ক মো. সরোয়ার হোসেন, রবিন, নিশাত, মো. রিপনসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ কলেজ ক্যাম্পাসে বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

শিক্ষার্থীদের নিয়ে কলেজ ক্যাম্পাসে গাছের চারা রোপণ করেন ছাত্রদল নেতৃবৃন্দ। ছবি: আসমাউল আসিফ

৫ আগস্ট পরবর্তী শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা, ছাত্ররাজনীতিতে তাদের প্রত্যাশা, শিক্ষার পরিবেশ ও শিক্ষাব্যবস্থা সম্পর্কে তাদের মূল্যায়ন ও প্রস্তাবনা বিষয়ে আলোচনা করা হয়।

মাদক, সন্ত্রাস, সহিংসতা ও ইভটিজিংমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেন ছাত্রদল নেতারা।

পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে লিফলেট ও বুকলেট বিতরণ করা হয়।

পরে শিক্ষার্থীদের নিয়ে কলেজ ক্যাম্পাসে বনজ, ফলজ ও সৌন্দর্য্যবর্ধক গাছের চারা রোপণ এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন ছাত্রদল নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

যুবদলনেতা সোহেল রানা খানের উদ্যােগে খাল পরিষ্কার অভিযান শুরু

জামালপুরে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের মতবিনিময়, প্রচারাভিযান

আপডেট সময় ০৮:৩৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪