ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত মুসলিমাবাদে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে পোড়ানো হয় চায়না রিং জাল আড়াইশ’ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত জামালপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

জামালপুরে ১২ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে ২ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর সদরের ছনকান্দা এলাকায় ব্রহ্মপুত্র সেতুর নিচে চেকপোস্ট বসিয়ে ১২ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। ২৫ আগস্ট রবিবার রাতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার দুজন হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার পূর্ব চারাভাঙ্গা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (২০) ও ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে গাড়িচালক মো. নাজমুল হাসান (২৮)।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, র‌্যাবের জামালপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দুজন মাদক কারবারি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে জামালপুর শহরের দিকে একটি নোহা মাইক্রোবাসে মাদকদ্রব্য গাঁজা নিয়ে আসছে। সেই তথ্যের সত্যতা যাচাই এবং ওই মাদক কারবারিদের আইনের আওতায় আনার জন্য তথ্য-প্রযুক্তির সহায়তায় বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে মাদক ব্যবসায়ীদের অবস্থান নিশ্চিত করা হয়। পরে রবিবার রাতে ছনকান্দায় ব্রহ্মপুত্র সেতুর নিচে রাস্তায় চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক এবং অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম আমিনুল ইসলাম।

সেই অভিযানে মাদক কারবারি সোহেল ও নাজমুলকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা, মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস, তিনটি মোবাইল ফোন ও মাদকদ্রব্য বিক্রয়ের নগদ দুই হাজার ৬৪০ টাকা উদ্ধারের পর জব্দ করা হয়। মাদকদ্রব্যের আনুমানিক মূল্য তিন লাখ ৬০ হাজার টাকা।

দুই মাদক কারবারিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে র‌্যাব জানতে পারে যে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য গাঁজা কেনা-বেচা ও সরবরাহ করে আসছিল।

র‌্যাব জানায়, ওই দুই মাদক কারবারির বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করে আলামত ও আসামি থানায় হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত

জামালপুরে ১২ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে ২ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ১০:৫০:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪