ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষার হলে ফোন ব্যবহার করায় পরীক্ষার্থী বহিষ্কার, শিক্ষককে অব্যাহতি

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সেই সাথে ওই কক্ষে দ্বায়িত্বরত দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

২ জুলাই মঙ্গলবার সরিষাবাড়ী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব মাজনুনুল হক।

অব্যাহতি প্রাপ্ত শিক্ষকরা হলেন- চর বাঙ্গালী বিএম কলেজের শিক্ষক রুবেল মিয়া ও সরবান হাসান বিএম কলেজের শিক্ষক মহসিন মিয়া। এছাড়াও এস এম টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী সৈয়দ আহসান হাবীবকে বহিষ্কার করা হয়।

জানা গেছে, ২ জুলাই মঙ্গলবার এইচএসসি (কারিগরি) ইংরেজি ২য় বিষয়ের পরীক্ষা চলছিল। সরিষাবাড়ী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে স্মার্টফোন সঙ্গে নিয়ে পরীক্ষা দিচ্ছিল শিক্ষার্থী আহসান হাবীব। এসময় স্মার্টফোন ব্যবহার ও নকলের দায়ে ওই শিক্ষার্থীকে বহিষ্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার। আর কক্ষে দ্বায়িত্বরত দুই শিক্ষক রুবেল মিয়া ও মহসিন মিয়াকে দ্বায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সেই সাথে কারণ দর্শানোর পত্রও দেওয়া হয় দুই শিক্ষককে।

এ ব্যাপারে কেন্দ্রে দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলার পাট অধিদপ্তরের পরিদর্শক আওরঙ্গযেব বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার হল পরিদর্শনে গেলে বিষয়টি তার নজরে আসে। পরে ওই শিক্ষার্থী ও কক্ষে দ্বায়িত্ব থাকা দুই শিক্ষকের বিরুদ্ধে এ ব্যবস্থা নেন।

আপলোডকারীর তথ্য

পরীক্ষার হলে ফোন ব্যবহার করায় পরীক্ষার্থী বহিষ্কার, শিক্ষককে অব্যাহতি

আপডেট সময় ১০:৪৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪