ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু দেশে গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সারা দেশে ৩০ এপ্রিলের পর মাদকবিরোধী অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহে এপির মা সমাবেশ অনুষ্ঠিত, পুষ্টিকর খাদ্য প্রদর্শন যমুনা চরে উচ্চফলনশীল ভুট্টা চাষে কৃষকের মুখে হাসি জামালপুর সদর ও মেলান্দহে বজ্রপাতে মৃত্যু ২, আহত ৪ মহান মে দিবস উপলক্ষে জামালপুরে শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাহমুদপুরে জমি বিরোধে আদালতের নির্দেশে মাঠে কমিশনের তদন্ত মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : ফরিদুল কবীর তালুকদার মেলান্দহে স্ত্রী নির্যাতনের অভিযোগে সুমন কারাগারে

নকলায় প্রণোদনার ধান বীজ ও সার পেল ১৫০০ কৃষক

কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ করেন বেগম মতিয়া চৌধুরী এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু
নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে ১ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে উফশী রোপা আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

১৫ জুন শনিবার সকালে উপজেলা মুজিবশতবর্ষ মঞ্চে (মুক্তমঞ্চ) প্রধান অতিথি হিসেবে এসব বিতরণের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সংসদ উপনেতা ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী।

এসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, নালিতাবাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী মোশারফ হোসেন, নকলা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আইনজীবী মো. মাহবুবুল আলম সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম জিন্নাহ, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. আবু হামযা কনক, মেয়র মো. হাফিজুর রহমান লিটন, উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ মো. শাহরিয়ার মোরসালিন মেহেদী, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়াসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিন মতিয়া চৌধুরী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নকলা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ি মাদরাসা, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক এবং দাখিল মাদরাসার দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত টপটেন মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু

নকলায় প্রণোদনার ধান বীজ ও সার পেল ১৫০০ কৃষক

আপডেট সময় ১০:০১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪