ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু জামালপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

মেলান্দহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ডা. জিল্লুর রহমান ফাউন্ডেশন

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ
নিজস্ব প্রতিবেদক, মেলান্দহ, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে ডা. জিল্লুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ৭৬ জন কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়েছে। ৫ জুন বুধবার বেলা ১১টার দিকে উপজেলা নলছিয়া বানাবাধা দাখিল মাদরাসার হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ডা. জিল্লুর রহমান ফাউন্ডেশনের সভাপতি ও জামালপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাহিমা জলিল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠিতা সভাপতি আলহাজ্ব আব্দুল জলিল (জান মাস্টার)।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুল জলিল (জান মাস্টার) বলেন, কৃতী শিক্ষার্থীরা এই সংবর্ধনার মধ্যমে লেখাপড়ার প্রতি আরও মনোযোগী হবে। সেই সাথে নলছিয়া গ্রামকে আরও উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে। কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা দেওয়ার জন্য ডা. জিল্লুর রহমান ফাউন্ডেশনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

এতে নলছিয়া গ্রামের রহিমা জলিল মাধ্যমিক বিদ্যালয়, নলছিয়া বানাবাঁধা দাখিল মাদরাসা, নলছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জান্নাতুল বাকি হাফিজিয়া মাদরাসা, উদয়ন কিন্ডারগার্টেনসহ মোট পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান ও ২০২৪ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তরাসহ মোট ৭৬ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও চিকিৎসা সেবা কার্ড প্রদান করা হয়। এই চিকিৎসা সেবা কার্ডের মাধ্যমে আগামী এক বছর কৃতি শিক্ষার্থীরা বিনামূল্যে ডা. জিল্লুর রহমান ফাউন্ডেশন থেকে চিকিৎসা সেবা গ্রহণ করবেন।

শিক্ষা ও সামাজিক খাতে ব্যাপক অবদান রাখার জন্য আলহাজ্ব আব্দুল জলিলকে (জান মাস্টার) বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, নলছিয়া বানাবাঁধা দাখিল মাদরাসার সুপার আলহাজ্ব শামছুল আলম, রহিমা জলিল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, নলছিয়া বানাবাঁধা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক এমদাদুল হক, রহিমা জলিল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জগলুল পাশা বিএসসি, জান্নাতুল বাকি হাফিজিয়া মাদরাসার মুহতামিম ও নলছিয়া জামে মসজিদের ইমাম এমদাদুল হক, সাবেক পোস্ট মাস্টার আলহাজ্ব শফিকুল ইসলাম (লাল মিয়া) প্রমুখ।

এছাড়াও পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যায়যায়দিন পত্রিকার সাংবাদিক মুত্তাছিম বিল্লাহ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

মেলান্দহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ডা. জিল্লুর রহমান ফাউন্ডেশন

আপডেট সময় ০৫:০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪