ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

ট্রেনের ৮১টি টিকিটসহ এক যুবক আটক

আটক আরিফ ইসলাম। ছবি: আসমাউল আসিফ

আটক আরিফ ইসলাম। ছবি: আসমাউল আসিফ

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে মেলান্দহে ট্রেনের ৮১টি টিকিটসহ এক যুবককে আটক করেছে রেলওয়ে গোয়েন্দা পুলিশ। ২৪ মার্চ বিকেলে মেলান্দহ রেলওয়ে স্টেশন থেকে আরিফ ইসলাম (২৮) নামে ওই যুবককে আটক করা হয়। আরিফ মেলান্দহ উপজেলার জালালপুর ফুলছেন্না গ্রামের রেজাউল করিমের ছেলে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, জামালপুরের মেলান্দহ রেলস্টেশনে কালোবাজারে টিকিট বিক্রির সময় ৮১টি টিকিটসহ আরিফ ইসলাম নামে এক যুবককে আটক করে ঢাকা রেলওয়ে গোয়েন্দা পুলিশ। এ সময় তার নিকট থেকে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ৬৫টি আসনের ২৮টি টিকিট ও তিস্তা এক্সপ্রেস ট্রেনের ১৬টি আসনের ৯টি টিকিট উদ্ধার করা হয়। এছাড়াও ৬০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

জামালপুর রেলওয়ে থানার ওসি আরও জানান, ঢাকা রেলওয়ে গোয়েন্দা শাখার এসআই এহসানুল হক বাদী হয়ে আটক টিকিট কালোবাজারির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে পাঠানো হবে। আরিফসহ আরও কয়েকজনের চক্র টিকিট কালোবাজারির সাথে জড়িত। টিকিট কালোবাজারি রোধে এই ধরনের অভিযান চলমান থাকবে।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

ট্রেনের ৮১টি টিকিটসহ এক যুবক আটক

আপডেট সময় ০৯:০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪