ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিউবায় জ্বালানি সরবরাহে খনিজ কোম্পানি শেরিটকে যুক্তরাষ্ট্রের অনুমতি ডেটা সেন্টার নির্মাণে স্থানীয়দের লভ্যাংশ দেওয়ার আহ্বান ট্রাম্পের রাশিয়ার সঙ্গে ‘চুক্তি করতে’ জেলেনস্কির ওপর চাপ বাড়ালেন ট্রাম্প মার্কিন নাগরিককে মুক্তি দিল রাশিয়া, ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা শুরু হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী সরকারি খরচায় অসচ্ছল বিচারপ্রার্থীদের ২ লাখ ৪৩ হাজার ৬৮৫ মামলা নিষ্পত্তি ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন ইসলামপুরে পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে কাঁচা মরিচের বাম্পার ফলন, দামে খুশি কৃষক মাদারগঞ্জে একই আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ চলছে

ভোটকেন্দ্রে ভোটারদের সারি। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

৯ মার্চ জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে এবারই প্রথম ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনে ইভিএমের ত্রুটির কারণে সবগুলো কেন্দ্রে নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর ভোট গ্রহণ শুরু হয়।

বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা কেন্দ্রে ইভিএমের ত্রুটির কারণে দেড় ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকার পর ভোট গ্রহণ শুরু হয়। এতে করে ভোটারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ইভিএমে ত্রুটির কারণে ক্ষোভ প্রকাশ করেন মেয়র প্রার্থীরাও।

বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের মোট ১২টি কেন্দ্রে মোট ৩৫ হাজার ৫১৮ জন ভোটার ভোট প্রদান করবেন। বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিউবায় জ্বালানি সরবরাহে খনিজ কোম্পানি শেরিটকে যুক্তরাষ্ট্রের অনুমতি

বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ চলছে

আপডেট সময় ০১:৪৮:২১ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪