ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি খরচায় অসচ্ছল বিচারপ্রার্থীদের ২ লাখ ৪৩ হাজার ৬৮৫ মামলা নিষ্পত্তি ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন ইসলামপুরে পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে কাঁচা মরিচের বাম্পার ফলন, দামে খুশি কৃষক মাদারগঞ্জে একই আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত নকলায় পূজামণ্ডপ পরিদর্শনে রাব্বেনুর চৌধুরী, শুভেচ্ছা বিনিময়, আর্থিক সহায়তা প্রদান সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের বাংলাদেশে ঠাঁই নেই : মোস্তাফিজুর রহমান বাবুল সরিষাবাড়ীতে পূজা মন্ডপে অসুস্থ হয়ে মন্দির কমিটির নেতার মৃত্যু নকলায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, বস্ত্র ও আর্থিক সহায়তা দিলেন এমপি ফাহিম চৌধুরী নির্বাচনের এক সপ্তাহ আগে ট্রাম্পের সমর্থন পেয়ে উচ্ছ্বসিত নেতানিয়াহু

ইসলামপুরে পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ইসলামপুর : পৌর বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় পৌর বিএনপির পৃথক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর, মঙ্গলবার উপজেলা অডিটোরিয়াম ও রেলওয়ে স্টেশন সড়কে ইসলামপুর পৌর বিএনপির  ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।

সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, দেশ আজ ভয়াবহ সংকটে। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মাদক, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স ঘোষণা করে এলাকার উন্নয়ন সহ সামাজিক অবকাঠামো উন্নয়নের সকলকে সহযোগিতা করতে হবে।  এছাড়াও তিনি পৌর বিএনপির নয়টি ওয়ার্ড কমিটি বিলুপ্তি ঘোষণা করেন।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান বিপুল, সহ-সভাপতি একে এম শহীদুর রহমান, জয়নাল আবেদীন সরকার, যুগ্মসম্পাদক আজম উদ্দৌলাহ পাহালোয়ান, সাংগঠনিক সম্পাদক হাফিজুর, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাফিদা সাফিজ বিনতি, সহ-সাংগাঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, উপজেলা যুবদল সদস্য সচিব মাহফুদুজ্জামান লুলু, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান হাসমত, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

জনপ্রিয় সংবাদ

সরকারি খরচায় অসচ্ছল বিচারপ্রার্থীদের ২ লাখ ৪৩ হাজার ৬৮৫ মামলা নিষ্পত্তি

ইসলামপুরে পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৩৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬