ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিউবায় জ্বালানি সরবরাহে খনিজ কোম্পানি শেরিটকে যুক্তরাষ্ট্রের অনুমতি ডেটা সেন্টার নির্মাণে স্থানীয়দের লভ্যাংশ দেওয়ার আহ্বান ট্রাম্পের রাশিয়ার সঙ্গে ‘চুক্তি করতে’ জেলেনস্কির ওপর চাপ বাড়ালেন ট্রাম্প মার্কিন নাগরিককে মুক্তি দিল রাশিয়া, ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা শুরু হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী সরকারি খরচায় অসচ্ছল বিচারপ্রার্থীদের ২ লাখ ৪৩ হাজার ৬৮৫ মামলা নিষ্পত্তি ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন ইসলামপুরে পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে কাঁচা মরিচের বাম্পার ফলন, দামে খুশি কৃষক মাদারগঞ্জে একই আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

ডেটা সেন্টার নির্মাণে স্থানীয়দের লভ্যাংশ দেওয়ার আহ্বান ট্রাম্পের

জামালপুর : ডেটা সেন্টার। ছবি :ফাইল

ডেটা সেন্টার পরিচালনাকারী কোম্পানিগুলোকে স্থানীয় জনগোষ্ঠীর জন্য ‘লভ্যাংশ’ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২১ অক্টোবর, বুধবার তিনি বলেন, এ ধরণের স্থাপনা স্থানীয়দের কাছে জনপ্রিয় করে তুলতে এ উদ্যোগ নেওয়া উচিত। একই সঙ্গে তিনি আরও ডেটা সেন্টার নির্মাণের ওপর জোর দেন।

কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) যুক্তরাষ্ট্রের আধিপত্য নিশ্চিত করতে ডেটা সেন্টার নির্মাণের পক্ষে রয়েছেন ট্রাম্প। তবে দেশটির বিভিন্ন এলাকায় এসব প্রকল্প স্থানীয়দের বিরোধিতার মুখে পড়েছে। এ ক্ষেত্রে বিদ্যুৎ ও পানির ব্যবহার নিয়ে উদ্বেগ রয়েছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘কোম্পানিগুলো যদি তাদের ডেটা সেন্টারকে জনপ্রিয় করে তুলতে চায়, তাহলে স্থানীয় জনগোষ্ঠীকে ও সেখানকার বাসিন্দাদের ‘লভ্যাংশ’ দিক।’

তিনি আরও লেখেন, ‘আমি পুরো প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। কোনো এলাকায় যে ডেটা সেন্টারগুলো ব্যাপক অজনপ্রিয় ছিল, আর্থিক সমঝোতা হওয়ার পর সেগুলোই অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। সমঝোতা করুন, আর এগুলো নির্মাণ করুন!!!’

শিল্পখাতটির বিরুদ্ধে স্থানীয়দের প্রতিরোধের ওপর নজর রাখা সংস্থা ডেটা সেন্টার ওয়াচের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসে স্থানীয়দের বিরোধিতার কারণে অন্তত ৭৫টি ডেটা সেন্টার প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায় অথবা বিলম্বিত হয়।

জনমত জরিপে দেখা গেছে, ডেটা সেন্টার নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যেই বিরোধিতা রয়েছে। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে বিষয়টি একটি ইস্যু হয়ে উঠেছে।

জনপ্রিয় সংবাদ

কিউবায় জ্বালানি সরবরাহে খনিজ কোম্পানি শেরিটকে যুক্তরাষ্ট্রের অনুমতি

ডেটা সেন্টার নির্মাণে স্থানীয়দের লভ্যাংশ দেওয়ার আহ্বান ট্রাম্পের

আপডেট সময় ০৮:১৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬