ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

বিএনপি বাংলাদেশকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে : মির্জা আজম

সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম বলেছেন, শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকলে বাংলাদেশে স্বাধীনতা থাকবে না। বিএনপি বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। তারা বাংলাদেশকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে।

তিনি ২১ জুলাই জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাদারগঞ্জ উপজেলার নূরুন্নাহার মির্জা আবুল কাশেম অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এ সভার আয়োজন করা হয়।

মির্জা আজম এমপি আরও বলেন, টানা ১৫ বছর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে সর্বক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে। ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা, আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলালের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, সদস্য মির্জা গোলাম কিবরিয়া কবির, সদস্য দৌলতুজ্জামান দুলাল হাজি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রায়হান রহমতুল্লাহ রিমু। এছাড়াও উপজেলা, পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএনপি বাংলাদেশকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে : মির্জা আজম

আপডেট সময় ০৯:৪১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩