ঢাকা ০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

রাশিয়ার নিরাপত্তা হুমকি ইইউ মেনে নেবে না : ইইউ প্রধান

বাংলারচিঠিডটকম ডেস্ক : ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন কানাডার পার্লামেন্টে ৭ মার্চ ভাষণ দেওয়ার সময় বলেছেন, নিরাপত্তার ক্ষেত্রে রাশিয়ার হুমকি ইউরোপ কখনো মেনে নেবে না। ইউক্রেনের প্রতি সমর্থন জোরদার করতে তিনি বর্তমানে কানাডা সফর করছেন। খবর এএফপি’র।

রাশিয়ার ইউক্রেন আগ্রাসের এক বছরেরও বেশি সময় পর দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘আন্তর্জাতিক সীমান্তজুড়ে ট্যাঙ্ক ব্যবহার করে সাম্রাজ্য গড়ার পরিকল্পনা নেওয়া কোন সামরিক শক্তিকে আমরা মেনে নেব না।’

তিনি আরো বলেন, ২৭টি দেশকে নিয়ে গঠিত এই জোট ‘ইউরোপীয় নিরাপত্তা এবং আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের মূল ভিত্তির ক্ষেত্রে এই হুমকি কখনো মেনে নেয়া যায় না।’

ভন ডের লিয়েন ইউক্রেনের জন্য ‘দ্রুত সামরিক ও অর্থনৈতিক সহায়তার’ আহ্বান জানিয়েছেন এবং তিনি এই ধরনের অপরাধের বিচারের জন্য একটি বিশেষ আদালত গঠনে নভেম্বরে প্রস্তাব দেওয়ার পর ‘রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় অর্থ প্রদান’ করতে তাদের প্রতি ফের আহ্বান জানান।

আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে ভন ডের লিয়েন ইউক্রেনের নারী সৈন্যদের প্রশংসা করেন। যুদ্ধের আগে তাদেরকে যুদ্ধের দায়িত্ব পালন করা থেকে বিরত থাকতে বলা হয়েছিল। কিন্তু তারা ‘এ কথাকে পাত্তা না দিয়ে যে কোন উপায়ে সেনাবাহিনীতে যোগ দেওয়া শুরু করেন।’

রাশিয়া ইউক্রেনে তাদের যুদ্ধ কৌশলের অংশ হিসেবে ধর্ষণ ও যৌন সহিংসতা চালাচ্ছে, জাতিসংঘের এমন অভিযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এটি কেবল ইউক্রেনের যুদ্ধ নয়। এটি মানবাধিকারের বিরুদ্ধেও একটি যুদ্ধ এবং এটি নারীর অধিকারের বিরুদ্ধে যুদ্ধ।’

তিনি বলেন, ইউক্রেনীয় নারীরা ‘পাল্টা লড়াই করছে।’

ইইউ প্রধান আরো বলেন, যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন সামরিক বাহিনীতে কর্মরত নারীদের সংখ্যা দ্বিগুণ হয়েছে।

তিনি বলেন, ‘এই নারীরা রাশিয়ান হানাদারদের মাথার উপরে কাঁচের ছাদও ভেঙ্গে দিয়েছেন।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ

রাশিয়ার নিরাপত্তা হুমকি ইইউ মেনে নেবে না : ইইউ প্রধান

আপডেট সময় ০৭:২৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩