ঢাকা ০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

ঢাকায় বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক

বাংলারচিঠিডটকম ডেস্ক : বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ তার প্রথম আনুষ্ঠানিক সফরে ২১ জানুয়ারি বাংলাদেশে এসেছেন।

তিন দিনের সফরে, ভ্যান ২২ জানুয়ারি বাংলাদেশ ও বিশ্বব্যাংক গ্রুপের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর এবং বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়ন অর্জন উদযাপন উপলক্ষ্যে একটি পাবলিক ইভেন্টে যোগ দেবেন। এক প্রেসবিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

ভ্যান বলেন, ‘বাংলাদেশ বিশ্বকে দেখিয়েছে যে- মানব উন্নয়ন, নারী ক্ষমতায়ন ও জলবায়ু অভিযোজনে সফল উদ্ভাবনের মধ্য দিয়ে নাটকীয়ভাবে দরিদ্রতা হ্রাস করতে- কি করা যেতে পারে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের সাথে ৫০ বছরের অংশীদারিত্ব ও বাংলাদেশের এই উল্লেখযোগ্য উন্নয়ন যাত্রায় অংশীদার হতে পেরে বিশ্বব্যাংক গর্বিত।’

সফরকালে তিনি প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীদের সাথে বৈঠক করবেন এবং বিশ্বব্যাংকের অর্থ-সহায়তায় পরিচালিত প্রকল্পগুলো পরিদর্শন করবেন।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চল বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইসার এ সফরে তার সাথে রয়েছেন।

বিশ্বব্যাংক স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তাকারী প্রথম উন্নয়ন সহযোগীদের মধ্যে অন্যতম। এরপর থেকে ব্যাংকটি বাংলাদেশকে প্রায় ৩৯ বিলিয়ন মার্কিন ডলার দিয়েছে।

বর্তমানে বাংলাদেশে বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনালডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) সহায়তায় বৃহত্তম প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঢাকায় বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক

আপডেট সময় ০৯:৪৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩