ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

ইসলামপুরে নিখোঁজের ৫ দিন পর মানসিক প্রতিবন্ধী বৃদ্ধার মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় নিখোঁজের পাঁচদিন পর রাশেদা বেগম নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। ৮ জানুয়ারি দুপুরে উপজেলার হলহলি বিল থেকে ভাসমান অবস্থায় থাকা ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের সরকারপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী রাশেদা বেগম (৭৫) গত ৩ জানুয়ারি বিকেলে নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেননি। আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। ৮ জানুয়ারি দুপুরে রাশেদার বাড়ির অদূরে হলহলি বিলে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান জানান, কোন অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

ইসলামপুরে নিখোঁজের ৫ দিন পর মানসিক প্রতিবন্ধী বৃদ্ধার মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৮:১২:২১ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩