ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

মাদারগঞ্জে ঘর বিতরণ করলো মোজাম্মেল মমতাজ ফাউন্ডেশন

দুদু মন্ডলের মা দুলেনা বেগমের হাতে ঘরের প্রতীকী চাবি তুলে দেন পুলিশের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল (এআইজিপি) মাহবুবুর রহমান।ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোজাম্মেল মমতাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে গৃহায়ন প্রকল্পের আওতায় গৃহহীন পরিবারের মাঝে ঘর প্রদান করা হয়েছে। ৪ নভেম্বর উপজেলা মাদারগঞ্জ উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়নে এ ঘর হস্তান্তর করা হয়।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে মোজাম্মেল মমতাজ ফাউন্ডেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান (রাজা) এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে ঘরের প্রতীকী চাবি বিতরণ করেন পুলিশের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল (এআইজিপি) মাহবুবুর রহমান।

জানা গেছে, চরপাকেরদহ গ্রামের খাজা মন্ডলের ছেলে দুদু মন্ডলের নিজস্ব জমি থাকলেও ঘর করার সামর্থ না থাকায় একটি ঝুপড়ি ঘরে তার পরিবার নিয়ে অতি কষ্টে জীবন অতিবাহিত করছিলেন। এই অবস্থায় মোজাম্মেল মমতাজ ফাউন্ডেশনের কাছে ঘরের জন্য আবেদন করেন। ফাউন্ডেশনের কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শন করে আবেদনের সত্যতা পেয়ে দুদু মন্ডলকে ঘর দেওয়ার সিদ্ধান্ত নেন।

অসুস্থ দুদু মন্ডল বলেন, ‘এক সময় ঘর না থাকায় পরিবার নিয়ে অনেক কষ্ট করছি। আজ আমি সুন্দর একটি ঘর পাইছি।’ এসময় কান্নাজড়িত কণ্ঠে ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। দুদু মন্ডল অসুস্থ থাকায় তার পক্ষে ঘর নেন তার মা দুলেনা বেগম।

ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানান, চলতি অর্থ বছরে মোজাম্মেল মমতাজ ফাউন্ডেশনের উদ্যোগে গৃহহীনদের মাঝে ঘর নির্মাণের জন্য গৃহায়ন প্রকল্প নেওয়া হয়। এক লাখ ১০ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেমিপাকা ঘরটি দুদু মন্ডলের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মোজাম্মেল মমতাজ ফাউন্ডেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান রাজা বলেন, শুরু থেকেই মোজাম্মেল মমতাজ ফাউন্ডেশন সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। প্রকৃত সুবিধাভোগীদের কাছে সহায়তা পৌছে দিতে নিরলসভাবে কাজ করেছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে আরও বড় প্রকল্প হাতে নেওয়ার কথা জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

মাদারগঞ্জে ঘর বিতরণ করলো মোজাম্মেল মমতাজ ফাউন্ডেশন

আপডেট সময় ০৮:৩৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২