ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

সারকারখানায় ট্রাক মালিক সমিতির নেতা মঈনুলের মুক্তির দাবিতে বিক্ষোভ

ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির নেতা মঈনুলের মুক্তির দাবিতে বিক্ষোভ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির নেতা মঈনুল হোসেনের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর সন্ধ্যায় ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতি তারাকান্দি যমুনা সারকারখানা আঞ্চলিক শাখা এ প্রতিবাদ সমাবেশ আয়োজন করে।

এ সময় তারাকান্দি রেলওয়ে স্টেশন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে তারাকান্দি যমুনা সারকারখানা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন, তারাকান্দি ট্রাক ও মালিক সমিতির নেতা আমিনুল ইসলাম বাচ্চু, কামাল হোসেন, ইকবাল হোসেন লতিফ ও মিন্টু হাসান প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করে বলেন, যমুনা সারকারখানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষে মধ্যে সংঘর্ষ হয়। কাজ শেষে বাড়ি ফেরার পথে এ সময় পুলিশ মহাখালী, টাঙ্গাইল ও জামালপুর বাস মালিক সমিতির সদস্য, তারাকান্দি ট্রাক ও ট্যাংকলরি সমিতির নেতা, তাকওয়া পরিবহণের চেয়ারম্যান মঈনুল হোসেনকে আটক করে পুলিশ। আটকের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে মালিক সমিতি। আগামী তিনদিনের মধ্যে মামলা প্রত্যাহার মঈনুল হোসেনকে মুক্তি না দিলে তারাকান্দি সারকারখানা এলাকায় বৃহৎ আন্দোলন গড়ে তুলা হবে বলেও বক্তারা বলেন।

আপলোডকারীর তথ্য

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

সারকারখানায় ট্রাক মালিক সমিতির নেতা মঈনুলের মুক্তির দাবিতে বিক্ষোভ

আপডেট সময় ০৭:৩০:১৯ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২