ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

মেলান্দহে পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে যুবকের কারাদণ্ড

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ উপজেলায় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে খোরশেদ মিয়া (২০) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২৮ সেপ্টেম্বর উপজেলার পয়লা বানিয়াবাড়ি ফাযিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা শুরুর পূর্বে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম মিঞা। দণ্ডপ্রাপ্ত মো. খুরশেদ মিয়া উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পাছপয়লা গ্রামের শাহজাহানের ছেলে ।

জানা গেছে, পয়লা বানিয়াবাড়ি ফাযিল মাদ্রাসায় চলমান দাখিল পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা শুরুর পূর্বে কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী একটি মেয়েকে উত্ত্যক্ত করলে দায়িত্বরত পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন প্রশাসন।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো সেলিম মিঞা বলেন, দাখিল পরীক্ষার্থী এক মেয়েকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলায় চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে করে না ঘটে সে জন্য উপজেলা প্রশাসন সচেষ্ট রয়েছে এবং কোন ধরনের বিশৃঙ্খলা ঘটলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

মেলান্দহে পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে যুবকের কারাদণ্ড

আপডেট সময় ০৮:৫৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২