ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ যুবদলনেতা সোহেল রানা খানের উদ্যােগে খাল পরিষ্কার অভিযান শুরু পলাশতলায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির খাদ্য সহায়তা দেওয়ানগঞ্জ থানার ওসি আনোয়ার হলেন জেলায় শ্রেষ্ঠ সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড

মূল্যবৃদ্ধির ব্যাখ্যা দিতে জ্বালানি বিভাগকে মন্ত্রিপরিষদের নির্দেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মন্ত্রিপরিষদ জনগণের কাছে দেশে সাম্প্রতিক জ্বালানি মূল্য বৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে আজ জ্বালানি বিভাগকে নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভায় এ নির্দেশনা দেয়া হয়।

প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যোগ দেন। মন্ত্রিপরিষদের সদস্যরা মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলণ কক্ষ থেকে সভায় যোগ দেন।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে বলেন, জ্বালানি মন্ত্রণালয় বা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জ্বালানি মূল্যবৃদ্ধি সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিত কী জানানো হয়েছে, তা মন্ত্রিপরিষদকে অবহিত করা হয়েছে।

সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে বিপিসি চেয়ারম্যান এ বিষয়ে বিশদ ব্যাখ্যা করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘যেহেতু এটি একটি কারিগরি বিষয়, সেহেতু জ্বালানি মন্ত্রণালয়কে আবারও এটি সবিস্তারে ব্যাখ্যা করতে বলা হয়েছে।’ সরকার তার অবস্থান থেকে ফিরে আসবে কিনা, এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘তারা (মন্ত্রণালয় বা বিপিসি) সবকিছু পরিস্কারভাবে ব্যাখ্যা করবে।’

উল্লেখ্য, গত শুক্রবার, ডিজেল মূল্য লিটার প্রতি ৩৪ টাকা থেকে ১১৪ টাকা, অকটেন মূল্য ৪৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং পেট্রোল মূল্য ৪৪ টাকা থেকে ১৩০ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

মূল্যবৃদ্ধির ব্যাখ্যা দিতে জ্বালানি বিভাগকে মন্ত্রিপরিষদের নির্দেশ

আপডেট সময় ০৮:১৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২